Nations Bible

Proverbs 24

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

1যে খারাপ তার ওপরে ঈর্ষান্বিত হয়ো না,

তাদের সঙ্গে থাকতেও ইচ্ছা কর না।

2কারণ তাদের হৃদয় অনিষ্টের পরিকল্পনা করে

এবং তাদের ঠোঁট বিপদের বিষয়ে কথা বলে।

3প্রজ্ঞার মাধ্যমে বাড়ি নির্মাণ হয়

এবং বুদ্ধির মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়;

4জ্ঞানের মাধ্যমে ঘরগুলি সব পরিপূর্ণ হয়,

মূল্যবান ও সুন্দর সমস্ত সম্পদে।

5সাহসী লোক বলবান কিন্তু যার জ্ঞান আছে

সে এক জন শক্তিশালী লোকের থেকে ভালো।

6কারণ সুবিবেচনার নির্দেশে তুমি যুদ্ধ চালাবে

এবং অনেকের উপদেশে বিজয় হয়।

7বোকার জন্য প্রজ্ঞা খুব উঁচু;

সে দরজায় তার মুখ খোলে না।

8যে মন্দের পরিকল্পনা করে,

লোকে তাকে পরিকল্পনাকারীর গুরু বলবে।

9অজ্ঞানতার পরিকল্পনা পাপময়

এবং লোকেরা উপহাসককে তুচ্ছ করে।

10বিপদের দিনের যদি কাপুরুষতা দেখাও,

তবে তোমার শক্তি সামান্য।

11তাদেরকে উদ্ধার কর,

যারা মৃত্যুর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে,

যারা বধের জন্য কম্পমান হয় তুমি তাদেরকে পিছনে ধরে রাখো।

12যদি বল, “দেখ,

আমরা এই বিষয়ে জানতাম না,”

তবে যিনি হৃদয় ওজন করেন,

তিনি কি তা বোঝেন না যা তুমি বলছ?

এবং যিনি তোমার প্রাণ রক্ষা করেন,

তিনি কি তা জানেন না?

এবং তিনি কি প্রত্যেককে তার কাজ অনুযায়ী পুরষ্কার দেবেন না?

13আমার পুত্র, মধু খাও, কারণ তা ভালো,

কারণ মধুর চাকের ক্ষরণ তোমার স্বাদে মিষ্টি লাগে;

14তোমার প্রাণের জন্যে প্রজ্ঞা তেমন;

যদি তুমি এটা খুঁজে পাও, তা ভবিষ্যতে হবে

এবং তোমার আশা উছিন্ন হবে না।

15দুষ্টের মতো অপেক্ষা করে বসে থেকো না,

যে ধার্ম্মিকের বাড়িতে আক্রমণ করে। তার ঘর ধ্বংস কর না।

16কারণ ধার্মিক সাত বার পড়লেও সে আবার ওঠে;

কিন্তু দুষ্টেরা বিপর্যয়ের দ্বারা পরাজিত হবে।

17তোমার শত্রুর পতনে আনন্দ কর না

এবং সে হোঁচট খেলে তোমার হৃদয় উল্লাসিত না হোক;

18অথবা সদাপ্রভু দেখবেন

এবং অগ্রাহ্য করবেন

এবং তার থেকে তার ক্রোধ সরিয়ে নেন।

19যারা খারাপ কাজ করে তাদের কারণে তুমি বিরক্ত হয়ো না

এবং দুষ্টদের প্রতি ঈর্ষা কর না।

20কারণ খারাপ লোকের কোনো ভবিষ্যত নেই

এবং দুষ্টদের বাতি নিভে যাবে।

21আমার পুত্র,

সদাপ্রভুকে ভয় কর

এবং রাজাকে ভয় কর, যারা তাদের

বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের সঙ্গে যোগ দিও না;

22কারণ হঠাৎ তাদের বিপদ আসবে

এবং উভয়ের দ্বারা যে ধ্বংসের বিস্তার হবে তা কে জানে?

জ্ঞানের আরও কথা।

23এইগুলিও জ্ঞানবানদের উক্তি। বিচারে পক্ষপাত করা ভাল নয়।

24যে দুষ্টকে বলে, “তুমি ধার্মিক,” লোকদের দ্বারা অভিশপ্ত

এবং জাতির দ্বারা ঘৃণিত হবে।

25কিন্তু যারা তাকে তিরষ্কার করে,

তারা আনন্দিত হবে

এবং তাদের প্রতি ধার্মিকতার উপহার আসবে।

26যে ব্যক্তি সৎ উত্তর দেয়,

সে ঠোঁটে চুম্বন দেয়।

27বাইরে তোমার কাজ প্রস্তুত কর

এবং ক্ষেত্রে নিজের জন্য সব প্রস্তুত কর

এবং পরে তোমার ঘর নির্মাণ কর।

28অকারণে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষী হয়ো না;

এবং তুমি কি ঠোঁটের দ্বারা প্রতারণা কর না?

29বল না, “সে আমার প্রতি যেমন করেছে,

আমিও তার প্রতি তেমনি করব;

যা সে করেছে আমি তার ফল ফিরিয়ে দেব।”

30আমি অলসের ক্ষেতের কাছ দিয়ে গেলাম,

নির্বোধের দ্রাক্ষাক্ষেতের কাছ দিয়ে গেলাম;

31সব জায়গার কাঁটাবন বেড়ে উঠেছে,

ভূমি বিছুটিতে ঢাকা রয়েছে

এবং তার পাথরের পাঁচিল ভেঙে গিয়েছে।

32আমি দেখলাম এবং বিবেচনা করলাম,

তা দেখলাম এবং উপদেশ গ্রহণ করলাম;

33আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

আর একটু শুয়ে হাত ভাঁজ করব,

34এবং তোমার দরিদ্রতা ডাকাতের মতো আসবে,

তোমার প্রয়োজনীয়তা সশস্ত্র সৈনিকের মতো আসবে।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Wisdom for Daily Life, Justice, and Diligence

  • Proverbs 24:27 reflects the priorities of ancient agrarian life by advising that one should first prepare fields and secure an agricultural livelihood before building a house. Securing reliable food production had to take precedence over investing resources into domestic shelter.Sources: the Bible text itself
  • The chapter challenges passive bystander apathy, asserting that claiming ignorance will not excuse failing to rescue those facing unjust peril or death. It similarly warns against judicial partiality in civic assemblies, strongly condemning those who exonerate the guilty.Sources: the Bible text itself
  • The vivid portrait of a slacker's vineyard highlights the rapid physical decay of untended land, marked by overgrown thistles and broken stone walls. In the hill country of ancient Israel, maintaining stone terrace walls was essential for preventing soil erosion and protecting crops.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.