Nations Bible

Nehemiah 12

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

যাজক ও লেবীয়দের তালিকা।

1যে সব যাজক ও লেবীয়েরা শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যেশূয়ের সঙ্গে এসেছিলেন তাঁরা হলেন: যাজকদের মধ্যে সরায়, যিরমিয়, ইষ্রা, 2অমরিয়, মল্লুক, হটুশ, 3শখনিয়, রহূম, মরেমোৎ, 4ইদ্দো, গিন্নথোয়, অবিয়, 5মিয়ামীন, মোয়াদিয়, বিল্‌গা, 6শময়িয়, যোয়ারীব, যিদয়িয়, 7সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। যেশূয়ের দিনের এঁরা ছিলেন যাজকদের ও তাঁদের বংশের লোকদের মধ্যে প্রধান। 8আবার লেবীয়দের মধ্যে যেশূয়, বিন্নূয়ী, কদ্‌মীয়েল, শেরেবিয়, যিহূদা, ও মত্তনিয়। ধন্যবাদ গানের তদারকির ভার ছিল এই মত্তনিয় ও ভাইদের উপর। 9সেবা কাজের দিন তাদের মুখোমুখি দাঁড়াতেন তাদেরই বংশের বক্‌বুকিয় ও উন্নো। 10যেশূয়ের ছেলে যোয়াকীম, যোয়াকীমের ছেলে ইলীয়াশীব, ইলীয়াশীবের ছেলে যোয়াদা; 11যোয়াদার ছেলে যোনাথন আর যোনাথনের ছেলে যদ্দূয়। 12যোয়াকীমের দিনের যাজক বংশগুলোর মধ্যে যাঁরা প্রধান ছিলেন তাঁরা হলেন সরায়ের বংশের মরায়, যিরমিয়ের বংশের হনানিয়, 13ইষ্রার বংশের মশুল্লম, অমরিয়ের বংশের যিহোহানন, 14মল্লূকীর বংশের যোনাথন, শবনিয়ের বংশের যোষেফ, 15হারীমের বংশের অদন, মরায়োতের বংশের হিল্কয় 16ইদ্দোর বংশের সখরিয়, গিন্নথোনের বংশের মশুল্লম, 17অবিয়ের বংশের সিখ্রি, মিনিয়ামীনের বংশের একজন, মোয়দিয়ের বংশের পিল্টয়, 18বিল্‌গার বংশের সম্মুয়, শময়িয়ের বংশের যিহোনাথন, 19যোয়ারীবের বংশের মত্তনয়, যিদয়িয়ের বংশের উষি, 20সল্লয়ের বংশের কল্লয়, আমোকের বংশের এবর, 21হিল্কিয়ের বংশের হশবিয়, যিদয়িয়ের বংশের নথনেল। 22ইলীয়াশীব, যোয়াদা, যোহানন, ও যদ্দূয়ের জীবনকালে লেবীয়দের এবং যাজকদের বংশের প্রধানদের নাম তালিকায় লেখা হল, আর তা শেষ হয়েছিল পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বকালে। 23লেবির বংশের প্রধানদের নাম ইলীয়াশীবের ছেলে যোহাননের দিন পর্যন্ত বংশাবলি নামে বইয়ের মধ্যে লেখা হয়েছিল। 24লেবীয়দের নেতা হশবিয়, শেরেবিয়, কদ্‌মীয়েলের ছেলে যেশূয় ও তাঁদের বংশের লোকেরা ঈশ্বরের লোক দায়ূদের কথামতই অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা করতেন ও ধন্যবাদ দিতেন। 25মত্তনিয়, বক্‌বুকিয়, ওবদিয়, মশূল্লম, টল্‌মোন ও অক্কুব ছিল রক্ষী। এরা দরজার কাছের ভান্ডার ঘরগুলো পাহারা দিত। 26এরা যোষাদকের ছেলে যেশূয়ের ছেলে যোয়াকীমের দিনের এবং শাসনকর্ত্তা নহিমিয়ের ও যাজক ইষ্রার দিনের ছিল।

যিরূশালেমের দেওয়াল প্রতিষ্ঠা।

27যিরূশালেমের দেওয়াল প্রতিষ্ঠা উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের যিরূশালেমে আনা হল যাতে তারা করতাল, বীণা, ও সুরবাহার বাজিয়ে ও ধন্যবাদের গান গেয়ে আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠান পালন করতে পারে। 28যিরূশালেমের আশেপাশের জায়গা থেকে নটোফাতীয়দের গ্রামগুলো থেকে, 29বৈৎ-গিল্‌গল থেকে এবং গেবা ও অস্মাবত এলাকা থেকে গায়কদেরও এনে জড়ো করা হল। কারণ লেবীয় গায়কেরা যিরূশালেমের চারপাশের এই সব জায়গায় নিজেদের জন্য গ্রাম স্থাপন করেছিল। 30যাজক ও লেবীয়েরা নিজেদের শুচি করলেন এবং লোকদেরও শুচি করলেন; পরে দরজাগুলো ও দেওয়াল শুচি করলেন। 31পরে আমি যিহূদার নেতাদেরকে দেওয়ালের উপরে নিয়ে গেলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড় গানের দল নিযুক্ত করলাম। একটা দল দেওয়ালের উপর দিয়ে ডান দিকে সার দরজার দিকে গেল। 32তাদের পিছনে গেল হোশয়িয় ও যিহূদার নেতাদের অর্ধেক লোক। 33তাঁদের সঙ্গে গেলেন অসরিয়, ইষ্রা, মশুল্লম, 34যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়। 35এছাড়া তূরী হাতে কয়েকজন যাজকের সন্তানদের মধ্যে কতগুলি লোক, অর্থাৎ আসফের বংশধর সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন তার পুত্র হলেন সখরিয়, 36ও তার ভাই শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি এরা ঈশ্বরের লোক দায়ূদের নির্ধারিত নানা বাদ্যযন্ত্র হাতে নিয়ে চলল এবং অধ্যাপক ইষ্রা তাদের আগে আগে চললেন। 37উনুই দরজার কাছে যেখানে দেওয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দায়ূদ শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দায়ূদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে জল দরজায় গেলেন। 38দ্বিতীয় গানের দলটা দেয়ালের উপর দিয়ে তাদের সঙ্গে দেখা গেল এবং আমি বাকি অর্ধেক লোক নিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর দুর্গ পার হয়ে চওড়া দেওয়াল পর্যন্ত গেল। 39তারপর ইফ্রয়িম দরজা, যিশানা দরজা, মাছ দরজা, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গের পাশ দিয়ে মেষ দরজা পর্যন্ত গেল। তারপর পাহারাদার দরজার কাছে গিয়ে তারা থামল। 40এই ভাবে ঈশ্বরের গৃহে ধন্যবাদের গান করা লোকদের ঐ দুই দল এবং আমি ও আমার সঙ্গে অধ্যক্ষদের অর্ধেক লোক; 41আর ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয় ও হনানিয় এই যাজকেরা তূরী নিয়ে 42এবং মাসেয়, শময়িয়, ইলীয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর আমরা সবাই দাঁড়িয়ে থাকলাম; তখন গায়কেরা গান করল ও যিষ্রহিয় তাদের পরিচালক ছিল। 43ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেই দিন লোকেরা বড় একটা উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। তাদের স্ত্রীলোকেরা ও ছেলেমেয়েরাও আনন্দ করল। যিরূশালেমের লোকদের এই আনন্দের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল। 44আর সেই দিন কেউ কেউ তোলা উপহারের, প্রথম অংশের ও দশমাংশের জন্য ভান্ডার ঘরে ঘরে, ব্যবস্থার যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত শহরের মাঠ থেকে পাওয়া অংশ সব তার মধ্যে সংগ্রহ করার জন্য নিযুক্ত হল; কারণ কার্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ সৃষ্টি হয়েছিল। 45দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের আদেশ অনুসারে যাজক ও লেবীয়েরা তাঁদের ঈশ্বরের সেবা কাজ ও শুচি করবার কাজ করতেন আর গায়ক ও রক্ষীরাও তাদের নির্দিষ্ট কাজ করত। 46অনেক কাল আগে দায়ূদ ও আসফের দিনের ঈশ্বরের উদ্দেশ্যে গৌরব ও ধন্যবাদের গান গাইবার জন্য গায়কদের ও পরিচালকদের নিযুক্ত করা হয়েছিল। 47সরুব্বাবিল ও নহিমিয়ের দিনের ও ইস্রায়েলীয়েরা সকলেই গায়ক ও রক্ষীদের প্রতিদিনের র পাওনা অংশ দিত। এছাড়া তারা অন্যান্য লেবীয়দের অংশও পবিত্র করে রাখত আর লেবীয়েরা পবিত্র করে রাখত হারোণের বংশধরদের অংশ।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Dedication of the Wall and Priestly Registers

  • For the dedication of Jerusalem's rebuilt wall, Levites and singers were brought from surrounding settlements where they had built villages, including Beth-gilgal and the fields of Geba and Azmaveth. Musical worship was organized in alternating groups using instruments patterned after the instructions of King David.Sources: the Bible text itself · Beth-gilgal · Geba · Azmaveth
  • The dedication ceremony featured two large thanksgiving choirs marching directly along the top of the newly repaired city walls in opposite directions. One procession was led by Ezra the scribe toward the Dung Gate, while Nehemiah followed the second group, until both choirs met at the house of God.Sources: the Bible text itself · Dung Gate · Gate of the Fountain
  • The chapter preserves ancestral records of priests and Levites spanning from the first return under Zerubbabel and the high priest Jeshua through several generations into the Persian period. These records documented the lineage of high priests and family heads responsible for temple services and gatekeeping.Sources: the Bible text itself · Zerubbabel · Joshua · Eliashib

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Jerusalem · 31.777, 35.234 · verses 27, 28, 29, 43
  • Dung Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 31
  • City of David · 31.774, 35.236 · verse 37
  • Fountain Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 37
  • Water Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 37
  • Broad Wall · 31.776, 35.232 · verse 38
  • Tower of the Ovens · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 38
  • Ephraim Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 39
  • Fish Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 39
  • Gate of the Guard · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 39
  • Gate of Yeshanah · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 39
  • Sheep Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 39
  • Tower of Hananel · Today: Antonia Fortress · 31.780, 35.234 · verse 39
  • Tower of the Hundred · Today: within 500 m of the Antonia Fortress · 31.780, 35.234 · verse 39

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.