Joshua 20
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
ছয়টি আশ্রয় নগর নির্ণয়।
1পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, 2“তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল; আমি মোশির মাধ্যমে তোমাদের কাছে যে সমস্ত নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেই সমস্ত আশ্রয়-নগর নির্দিষ্ট কর। 3তাতে যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ও অজান্তে কাউকে হত্যা করে, সেই হত্যাকারী সেখানে পালাতে পারবে এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা থেকে তোমাদের রক্ষার স্থান হবে। 4আর সে তার মধ্যে কোন এক নগরে পালিয়ে যাবে এবং নগরের দরজার প্রবেশ স্থানে দাঁড়িয়ে নগরের প্রাচীনদের কাছে তার কথা বলবে; পরে তারা নগরের মধ্যে তাদের কাছে তাকে নিয়ে এসে তাদের মধ্যে বাস করতে স্থান দেবে। 5আর রক্তের প্রতিশোধদাতা দৌড়ে তার পিছনে এলে তারা তার হাতে সেই হত্যাকারীকে সমর্পণ করবে না; কারণ সে অজান্তে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, সে আগে তাকে ঘৃণা করে নি। 6অতএব যতক্ষণ না সে বিচারের জন্য মণ্ডলীর সামনে দাঁড়ায় এবং সেই দিনের র মহাযাজকের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই হত্যাকারী তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে সে পালিয়ে এসেছিল, সেই স্থানে ফিরে যাবে।” 7তাতে তারা নপ্তালির পাহাড়ি অঞ্চলের গালীলের কেদশ, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের শিখিম ও যিহূদার পাহাড়ি অঞ্চলের কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ আলাদা করল। 8আর যিরীহোর কাছে যর্দ্দনের (নদীর) পূর্বপারে তারা রূবেণ বংশের অধিকার থেকে সমভূমির মরুপ্রান্তে অবস্থিত বেৎসর ও গাদ বংশের অধিকার থেকে গিলিয়দে অবস্থিত রামোৎ ও মনঃশি বংশের অধিকার থেকে বাশনে অবস্থিত গোলন নির্ণয় করল। 9কেউ অনিচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করলে, যতক্ষণ না মণ্ডলীর সামনে দাঁড়ায়, ততদিন যেন সেই স্থানে পালিয়ে যেতে পারে ও রক্তের প্রতিশোধদাতার হাতে না মরে, এই জন্য সমস্ত ইস্রায়েল-সন্তানদের জন্য ও তাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের জন্য এই সমস্ত নগর নির্দিষ্ট করা হল।

Did you know?
The Cities of Refuge
- The cities of refuge provided sanctuary for anyone who caused an accidental death, protecting them from retaliation by the victim's avenger of blood. A fugitive had to present their case to the elders at the city gate and could remain safely inside until standing trial before the assembly and until the death of the serving high priest.Sources: the Bible text itself
- Six cities were designated across the land, divided evenly with three on each side of the Jordan River. Kedesh, Shechem, and Hebron served the hill country west of the Jordan, while Bezer, Ramoth in Gilead, and Golan in Bashan served the eastern tribes.Sources: the Bible text itself · Hebron · Shechem · Kedesh
- The legal protection provided by the cities of refuge applied equally to native Israelites and to foreigners residing among them.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Galilee · 32.760, 35.527 · verse 7
- Hebron · Today: Tel Rumeida · 31.525, 35.102 · verse 7
- Kedesh · Today: Tel Kedesh · 33.112, 35.530 · verse 7
- Shechem · Today: Tell Balatah · 32.214, 35.282 · verse 7
- Bashan · 32.781, 35.935 · verse 8
- Gilead · Today: Gilead 1 · 32.187, 35.692 · verse 8
- Jericho · Today: Tell es Sultan · 31.872, 35.445 · verse 8
- Jordan · Today: Jordan River · 31.761, 35.558 · verse 8
- Ramoth · Today: Tall er Rumeith · 32.500, 36.015 · verse 8
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org