Nations Bible

Job 33

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

1তাই এখন, ইয়োব,

আমি আপনাকে অনুনয় করি,

আমার কথা শুনুন; আমার সমস্ত কথা শুনুন।

2এখন দেখুন, আমি আমার মুখ খুলেছি;

আমার জিভ আমার মুখের ভিতরে কথা বলেছে।

3আমার কথা আমার হৃদয়ের ন্যায়পরায়ণতার বাক্য বলবে;

আমার ঠোঁট যা জানে, তারা অকপটে তা বলবে।

4ঈশ্বরের আত্মা আমায় বানিয়েছেন;

সর্বশক্তিমানের নিঃশ্বাস আমায় জীবন দিয়েছে।

5যদি আপনি পারেন, আমায় উত্তর দিন;

আপনার কথা আমার সামনে সাজিয়ে রাখুন

এবং উঠে দাঁড়ান।

6দেখুন, আমিও ঠিক আপনার মত ঈশ্বরের চোখে;

আমিও মাটি থেকেই তৈরী।

7দেখুন, আমার আতঙ্ক আপনাকে ভয় পাওয়াবে না;

না আমার চাপ আপনার কাছে খুব ভারী হবে।

8আপনি আমার কানের কাছে কথা বলেছেন;

আমি আপনার কথার আওয়াজ শুনেছি,

9আমি শুচি এবং পাপ বিহীন;

আমি নির্দোষ এবং আমার মধ্যে কোন পাপ নেই।

10দেখুন, ঈশ্বর আমাকে আক্রমণ করার সুযোগ খোঁজেন;

তিনি আমায় তাঁর শত্রু মনে করেন।

11তিনি আমার পায়ে বেড়ি পরান;

তিনি আমার সমস্ত পথে দৃষ্টি রাখেন।

12দেখুন, আমি আপনাকে উত্তর দেব: এই বলে যে আপনি সঠিক নন,

কারণ ঈশ্বর মানুষের থেকে মহান।

13কেন আপনি তাঁর বিরুদ্ধে বিবাদ করছেন?

তিনি তাঁর মানুষের কোন কাজের হিসাব দেন না।

14কারণ ঈশ্বর একবার বলেন বরং,

দুবার বলেন, যদিও মানুষ তা লক্ষ্য করে না।

15স্বপ্নে, রাত্রির দর্শনে, যখন গভীর ঘুমে মানুষ আচ্ছন্ন হয়,

বিছানায় গভীর ভাবে ঘুমায়

16তখন ঈশ্বর মানুষের কান খোলেন

এবং সতর্কবার্তায় তাদের ভয় দেখান।

17মানুষকে তার পাপময় উদ্দেশ্য থেকে ফেরাতে

এবং তার থেকে অহঙ্কার দূরে রাখেন।

18ঈশ্বর গর্ত থেকে মানুষের জীবন বাঁচান,

মৃত্যু থেকে তার জীবন রক্ষা করেন।

19মানুষ তার বিছানায় ব্যাথায় শাস্তি পায়,

তার হাড়ের অবিরত অসম্ভব যন্ত্রণায়,

20যাতে তার জীবন খাবার ঘৃণা করে

এবং তার প্রাণ সুস্বাদু খাবার ঘৃণা করে।

21তা মাংস ক্ষয়ে চলে যায় যাতে তা দেখা না যায়;

তার হাড়, একদিন দেখা যেত না,

কিন্তু এখন বেরিয়ে পড়েছে।

22সত্যি, তার প্রাণ গর্তের কাছাকাছি,

তার জীবন তাদের হাতে যারা তা ধ্বংস করতে চায়।

23কিন্তু যদি সেখানে কোন স্বর্গদূত থাকে যে তার মধ্যস্থকারী হতে পারে,

একজন মধ্যস্থকারী,

একজন হাজার জনের মধ্যে থেকে,

তাকে দেখাতে কোনটা ঠিক কাজ,

24এবং যদি সেই স্বর্গদূত তার প্রতি সদয় হন এবং ঈশ্বরকে বলেন,

এই লোকটিকে গর্তে নেমে যাওয়া থেকে রক্ষা করুন;

আমি প্রায়শ্চিত্ত পেয়েছি,

25তখন তার মাংস বাচ্চাদের থেকেও সতেজ হবে;

সে তার যৌবন শক্তির দিনের ফিরে যাবে।

26সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে

এবং ঈশ্বর তার প্রতি সদয় হবেন,

যাতে সে আনন্দের সাথে ঈশ্বরের মুখ দেখে।

ঈশ্বর সেই লোককে তাঁর ধার্ম্মিকতা দেবেন।

27তখন সেই লোক অন্য সমস্ত লোকের সামনে গান করবে

এবং বলবে, আমি পাপ করেছি

এবং যা ঠিক ছিল তা বিকৃত করেছি,

কিন্তু আমার পাপের জন্য কোন শাস্তি পাইনি।

28ঈশ্বর গর্তে নেমে যাওয়া থেকে আমার প্রাণকে রক্ষা করেছেন;

আমার জীবন আলো দেখবে।

29দেখ, ঈশ্বর এই সমস্ত একজন মানুষের জন্য করেছেন,

হ্যাঁ দুবার, এমনকি তিনবার করেছেন,

30তার জীবন নরক থেকে ফিরিয়ে আনতে,

যাতে সে জীবন্ত লোকেদের আলোয় আলোকিত হয়।

31ইয়োব, মনোযোগ দিন

এবং আমার কথা শুনুন; আপনি চুপ করে থাকুন

এবং আমি কথা বলব।

32যদি আপনার কোন কথা থাকে,

আমাকে বলুন; কথা বলুন,

কারণ আমি প্রমাণ করতে চাই যে আপনি ন্যায়ী।

33যদি না থাকে, তবে আমার কথা শুনুন;

চুপ করে থাকুন এবং আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দেব।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Elihu Speaks on God's Discipline and Mediation

  • Elihu approaches Job not with overwhelming authority, but as a fellow mortal created by the breath of God and shaped from clay. He assures Job that he will not use intimidation or physical force to overpower him in their debate.Sources: the Bible text itself
  • In response to Job's complaint that God remains silent, Elihu argues that God speaks repeatedly through nocturnal dreams, visions, and physical suffering. According to Elihu, these painful experiences serve a disciplinary purpose to turn people from pride and preserve them from the Pit.Sources: the Bible text itself
  • Elihu describes the possibility of an angelic messenger or mediator who can intercede for a suffering person and declare a ransom. This divine intervention restores the person's physical vitality and enables joyful reconciliation with God.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.