Job 24
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
1কেন সর্বশক্তিমান পাপীদের বিচারের জন্য দিন ঠিক করে রাখেন না?
যারা তাঁকে জানে তারা কেন তাঁর বিচারের দিন দেখতে পায় না?
2যারা জমির সীমানা সরিয়ে দেয়
এবং যারা জোর করে পশুপাল নিয়ে যায়
এবং তাদের নিজেদের জমিতে রাখে।
3তারা পিতৃহীনদের গাধা কেড়ে নেয়;
তারা বিধবার গরু জামিন হিসাবে নিয়ে যায়।
4তারা দরিদ্রদের রাস্তা থেকে জোর করে তাড়িয়ে দেয়;
পৃথিবীর সমস্ত গরিবেরা নিজেদের লোকায় তাদের থেকে।
5দেখ, ঠিক মরুপ্রান্তের বুনো গাধার মত,
এই গরিব লোকেরা তাদের কাজে বাইরে যায়,
যত্ন করে খাবার খোঁজে;
জঙ্গল তাদের সন্তানদের জন্য খাবার যোগায়।
6গরিবরা রাতে লোকেদের জমিতে শস্য কাটে;
তারা পাপীদের ফসল ক্ষেত্র থেকে আঙ্গুর কুড়ায়।
7তারা কাপড় ছাড়া সারা রাতে শুয়ে থাকে;
শীতে ঢাকার তাদের কিছু নেই।
8তারা পাহাড়ের বৃষ্টিতে ভেজে
এবং থাকার জায়গার অভাবে পাথরে আশ্রয় নেয়।
9কেউ কেউ পিতৃহীন দরিদ্র বাচ্চাকে তার মায়ের বুক থেকে কেড়ে নেয়
এবং দরিদ্রদের থেকে তাদের বাচ্চা জামিন হিসাবে নিয়ে যায়।
10তারা কাপড়ের অভাবে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়;
যদিও তারা ক্ষুধার্ত, তারা অন্যের শস্যের আঁটি বয়।
11তারা এই পাপী লোকেদের দেওয়ালের ভিতরে তেল তৈরী করে;
তারা পাপী লোকেদের আঙ্গুর পেষণের ব্যবসা করে,
কিন্তু তারা তেষ্টায় কষ্ট পায়।
12শহরের মধ্যে লোকেরা কোঁকায়;
আহতদের প্রাণ চিত্কার করে,
কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনায় মনোযোগ করেন না।
13কিছু পাপী লোকেরা আলোর বিরুদ্ধে বিদ্রোহ করবে;
তারা এটার পথ জানবে না,
না তারা এটার পথে থাকবে।
14ভোরের আলোর সাথে খুনিরা ওঠে;
সে দরিদ্র এবং দীনহীনকে মেরে ফেলে;
রাতে সে চোরের মত।
15আবার, ব্যভিচারীদের চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে;
সে বলে, কোন চোখ আমায় দেখবে না। সে তার মুখ গোপন করে।
16পাপীরা অন্ধকারে লোকের ঘরে সিঁধ কাটে;
কিন্তু দিনের র আলোয় পাপীরা নিজেদের লুকিয়ে রাখে;
তারা আলো জানে না।
17কারণ তাদের সবার জন্য সকাল হল ঘন অন্ধকার;
তারা ঘন অন্ধকারের ভয়ানকতায় সুখী।
18যাইহোক, তারা দ্রুতগতিতে চলে যায়,
ঠিক জলের ওপরে ভেসে থাকা ফেনার মত;
তাদের জমির অংশ অভিশপ্ত;
তাদের আঙ্গুর ক্ষেতে কেউ কাজে যায় না।
19খরা এবং তাপ বরফ জলকে গ্রাস করে;
তেমনি পাতাল গ্রাস করে পাপীদেরকে।
20সেই গর্ভ যে তাকে জন্ম দিয়েছিল ভুলে যাবে;
তারা পোকাদের ভাল খাবার হবে;
তাকে আর মনে রাখা হবে না;
এই ভাবে, গাছের মত পাপাচার ভাঙ্গা হবে।
21পাপী নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে;
সে বিধবাদের কোন ভাল করে না।
22তবুও ঈশ্বর পরাক্রমীদের তাঁর শক্তি দিয়ে আকর্ষণ করেন;
তিনি ওঠেন এবং তাদের জীবন নিশ্চিত করেন না।
23ঈশ্বর তাদের সুরক্ষিত জায়গা দেন
এবং তারা সেই বিষয়ে খুশি;
কিন্তু তাদের পথে তাঁর দৃষ্টি আছে।
24এই লোকেরা এখনও গর্বিত, কেবল কিছুক্ষণের মধ্যে,
তারা চলে যাবে; সত্যি,
তাদের নত করা হবে;
তাদের একত্র করা হবে অন্যদের মত;
তারা শস্যের আগার মত কাটা যাবে।
25যদি তা না হয়, কে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে;
কে আমার কথা মূল্যহীন করতে পারে?”
Did you know?
Job Questions the Delay of Justice
- Moving boundary stones and seizing working animals, such as a widow's ox or an orphan's donkey, as pledges for debt were devastating forms of exploitation. Job highlights how these predatory practices forced the poorest families off their land and into the wilderness to forage for survival like wild donkeys.Sources: the Bible text itself
- Job portrays criminals who operate under cover of darkness, such as murderers, thieves who dig through walls, and disguised adulterers. He laments that while these wrongdoers actively avoid the light, God often seems to delay establishing fixed, visible times of judgment to stop them.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org