Job 10
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
1আমার প্রাণ জীবনে ক্লান্ত হয়েছে;
আমি স্বাধীনভাবে আমার অভিযোগ প্রকাশ করব;
আমি আমার প্রাণের তিক্ততায় কথা বলব।
2আমি ঈশ্বরকে বলব,
আমায় নিছক দোষী করবেন না;
আমাকে দেখাও কেন তুমি আমায় দোষী করেছ।
3এটা কি তোমার জন্য ভালো যে তুমি আমায় উপদ্রব করবে,
তোমার হাতের কাজ কি তুচ্ছ করবে যখন তুমি পাপীদের পরিকল্পনায় হাঁসবে?
4তোমার কি মাংসের চোখ?
তুমি কি মানুষের মত দেখ?
5তোমার দিন গুলো কি মানুষের দিনের মত
অথবা তোমার বছরগুলো কি লোকেদের বছরের মত,
6যে তুমি আমার অপরাধের অনুসন্ধান করছ
এবং আমার পাপ খুঁজছ,
7যদিও তুমি জানো আমি দোষী নই
এবং কেউ কি নেই যে আমাকে তোমার হাত থেকে উদ্ধার করে?
8তোমার হাত আমায় গড়েছে
এবং আমায় সারা দেহে গড়েছে করেছে,
তবুও তুমি আমায় ধ্বংস করছ।
9স্মরণ কর, আমি বিনয় করি,
যে তুমি আমায় মাটির পাত্রের মত গড়েছ;
তুমি কি আবার আমায় ধূলোয় ফেরাবে?
10তুমি কি আমায় দুধের মত ঢালোনি
এবং ছানার মত কি ঘন কর নি?
11তুমি আমায় চামড়া
এবং মাংস দিয়ে ঢেকেছ
এবং হার ও শিরা দিয়ে আমায় বুনেছো।
12তুমি আমায় জীবন দিয়েছ
এবং চুক্তির বিশ্বস্ততা দিয়েছ;
তোমার সাহায্য আমার আত্মাকে পাহারা দিয়েছে।
13তবুও এইসব জিনিস তুমি তোমার হৃদয়ে লুকিয়ে রেখেছ,
আমি জানি যে এটাই তুমি ভাবছিলে,
14যদি আমি পাপ করে থাকি,
তুমি তা লক্ষ করবে;
তুমি আমার অপরাধ ক্ষমা করবে না।
15যদি আমি পাপী হই,
আমায় অভিশাপ দাও;
এমনকি যদি আমি ধার্মিক হই,
আমি আমার মাথা তুলতে পারব না,
কারণ আমি অপমানে পূর্ণ হয়েছি
এবং আমি আমার নিজের দুঃখ দেখছি।
16যদি আমার মাথা নিজেই ওঠে,
তুমি আমায় সিংহের মত শিকার করবে;
আরও একবার তুমি নিজেকে দেখাবে আমার থেকে শক্তিশালী।
17তুমি আমার বিরুদ্ধে নতুন সাক্ষী নিয়ে আসবে
এবং তোমার রাগ আমার বিরুদ্ধে বাড়াবে;
তুমি আমায় নতুন সৈন্য নিয়ে আক্রমণ করবে।
18কেন, তাহলে, তুমি আমায় মায়ের পেট থেকে বার করে আনলে?
কোন চোখ দেখার আগেই যদি আমি মারা যেতাম তবে ভালো হত।
19যদি আমার অস্তিত্বই না থাকত;
যদি আমার মায়ের পেট থেকে কবরে নিয়ে যাওয়া হত।
20আমার দিন কি খুব অল্প নয়?
তাহলে থামো, আমাকে একা থাকতে দাও,
তাহলে আমি কিছুটা বিশ্রাম পাব,
21যেখান থেকে আমি আর ফিরব না সেখানে আমি যাওয়ার আগে,
সেই অন্ধকার দেশে এবং সেই মৃত্যুছায়ার দেশে,
22সেই দেশ যা মাঝরাতের অন্ধকারের মত অন্ধকার,
সেই দেশ মৃত্যুছায়ার দেশ,
সেখানকার আলো মাঝরাতের অন্ধকারের মত।

Did you know?
Job's Plea Concerning His Creation and Mortality
- In his plea to God, Job draws on ancient domestic imagery of cheesemaking and pottery to describe the miraculous formation of human life in the womb, portraying God as molding clay, pouring milk, and knitting flesh and bones together.Sources: the Bible text itself
- Job portrays the realm of death as a place of utter darkness, shadow, and disorder, begging God for a brief respite of relief before entering this state of no return.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org