Nations Bible

Ecclesiastes 12

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

1তোমার যৌবনকালে তোমার সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর,

সমস্যার দিন আসার আগে এবং সেই বছর আসার আগে যখন তুমি বলবে,

“এতে আমার কোন আনন্দ নেই,”

2সূর্য্যের,

চাঁদের এবং তারাদের আলোর আগে অন্ধকার বৃদ্ধি পাবে

এবং বৃষ্টির পরে কালো মেঘ ফিরে আসবে।

3সেই দিনের যখন প্রাসাদের রক্ষীরা কাঁপবে

এবং শক্তিশালী লোক নত হবে এবং

সেই মহিলারা যারা পেষণ করা বন্ধ করে

কারণ তারা সংখ্যা কম এবং

যারা জানলা দিয়ে দেখত তারা আর পরিষ্কার দেখতে পায় না।

4সেই দিন হবে যখন রাস্তার দরজা বন্ধ থাকবে

এবং পেষণের শব্দ বন্ধ হবে,

যখন লোকেরা পাখির আওয়াজে চমকে উঠবে

এবং মেয়েদের গানের আওয়াজ কমে যাবে

মৃত্যুর মধ্যে সমস্ত কর্মের অবসান,

অথবা জীবনের এমন একটা সময়

যখন একজন ব্যক্তি ভালো করে আওয়াজ

আর শুনতে পারে না কিন্তু

অদ্ভুতভাবে উচ্চ তীক্ষ্ণ কন্ঠের দ্বারা বিঘ্নিত হয়।

5সেই দিন হবে যখন মানুষ উঁচু জায়গা ভয় পাবে

এবং রাস্তার ভয়ে ভয় পাবে

এবং যখন বাদাম গাছে ফুল ফুটবে

এবং যখন ফড়িং নিজেকে জোর করে নিয়ে চলবে

এবং যখন স্বাভাবিক ইচ্ছা ব্যর্থ হবে।

তখন মানুষ তার অনন্ত ঘরে যাবে এবং শোকার্তরা রাস্তায় যাবে।

6রূপার তার ছেঁড়ার আগে

বা সোনার বাটি চূর্ণ হওয়ার আগে

বা উনুইয়ের ধরে কলসি ভাঙার আগে

বা কুয়োর জল তোলার চাকা ভাঙার

আগে তোমার সৃষ্টিকর্ত্তাকে স্মণ কর।

7ধূলো মাটিতে ফিরে যাওয়ার আগে

যেখান থেকে তা এসেছিল

এবং আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে যিনি তা দিয়েছিলেন।

8শিক্ষক বলেছেন, “অসারের অসার,” সব কিছুই অসার।

উপসংহার

9শিক্ষক জ্ঞানী ছিলেন এবং তিনি লোকেদের জ্ঞান শিক্ষা দিতেন। তিনি অনুশীলন এবং গভীর চিন্তা করতেন এবং অনেক নীতিকথা লিখতেন। 10শিক্ষক উপযুক্ত শব্দের ব্যবহার করে লিখতে চাইছেন, সত্যের ন্যায্য কথা লিখতে চাইছেন। 11জ্ঞানীদের কথা সূঁচালো লাঠির মত। মালিকদের নীতি কথা সকল পেরেকের মত গভীরে যায়, যা একজন পালকের দ্বারা শেখানো হয়েছে। 12আমার ছেলে, কিছু বিষয়ে বেশি সাবধান হও: অনেক বই তৈরী করা, যার শেষ নেই। অনেক অনুশীলন শরীরে ক্লান্তি নিয়ে আসে।

13শেষ বিষয় হল, সবকিছু শোনার পর,

তোমরা অবশ্যই ঈশ্বরকে ভয় কর এবং তাঁর আদেশ পালন কর,

কারণ এটাই মানবজাতির সমস্ত কর্তব্য।

14কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজ বিচারে আনবেন,

সমস্ত গোপন বিষয় আনবেন,

ভালো কি খারাপ সব আনবেন।

Did you know?

Remembering the Creator and the Purpose of Life

  • The opening verses use vivid poetic metaphors of a decaying house and broken vessels—such as dimming windows, trembling guardians, and a shattered pitcher at the well—to depict the physical decline of old age and the approach of death.Sources: the Bible text itself
  • The Teacher is described as an educator who evaluated, searched out, and arranged proverbs, comparing wise sayings to sharp goads and firmly driven nails provided by a single Shepherd.Sources: the Bible text itself
  • The book concludes that despite the endless writing of books and the physical weariness of study, the essential duty of humanity is to fear God and keep His commandments in light of future judgment.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.