Nations Bible

1 Chronicles 24

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

যাজকদের বিভাজন।

1হারোণের বংশের লোকদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর। 2হারোণ মারা যাবার আগেই নাদব ও অবীহূ কোনো ছেলে না রেখেই মারা গিয়েছিলেন; কাজেই ইলীয়াসর ও ঈথামর যাজকের কাজ করতেন। 3সাদোক নামে ইলীয়াসরের একজন বংশধর এবং অহীমেলক নামে ঈথামরের একজন বংশধরের সাহায্যে দায়ূদ যাজকদের কাজ অনুসারে তাঁদের বিভিন্ন দলে ভাগ করে দিলেন। 4এতে ঈথামরের বংশের লোকদের চেয়ে ইলীয়াসরের বংশের লোকদের মধ্যে অনেক বেশী নেতা পাওয়া গেল। সেইজন্য ইলীয়াসরের বংশের ষোলজন নেতার জন্য তাঁদের ষোল দলে এবং ইথামরের বংশের আটজন নেতার জন্য তাঁদের আট দলে ভাগ করা হল। 5ইলীয়াসর ও ঈথামর, এই দুই বংশের নেতারা উপাসনা ঘরের ও ঈশ্বরের কর্মচারী ছিলেন বলে কারো পক্ষ না টেনে গুলিবাঁট করে যাজকদের কাজ ভাগ করা হল।

6রাজা ও তাঁর উঁচু পদের কর্মচারীদের সামনে এবং সাদোক যাজক, অবিয়াথরের ছেলে অহীমেলক, যাজক বংশের নেতাদের ও লেবীয়দের সামনে নথনেলের ছেলে শময়িয় নামে একজন লেবীয় লেখক সেই নেতাদের নাম তালিকায় লিখলেন। পালা পালা করে ইলীয়াসরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজন ও তারপর ঈথামরের বিভিন্ন বংশের মধ্য থেকে এক জনের জন্য গুলিবাঁট করা হল।

7তখন প্রথম বারে গুলি উঠল যিহোয়ারীবের নামে, দ্বিতীয় বারে যিদয়িয়ের, 8তৃতীয় বারে হারীমের, চতুর্থ বারে সিয়োরীমের, 9পঞ্চম বারে মল্কিয়ের, ষষ্ঠ বারে মিয়ামীনের, 10সপ্তম বারে হক্কোষের, অষ্টম বারে অবিয়ের, 11নবম বারে যেশূয়ের, দশম বারে শখনিয়ের, 12এগারো বারে ইলীয়াশীবের, বারো বারে যাকীমের, 13তেরো বারে হুপ্পের, চৌদ্দ বারে যেশবাবের, 14পনেরো বারে বিল্‌গার, ষোল বারে ইম্মেরের, 15সতেরো বারে হেষীরের, আঠারো বারে হপ্পিসেসের, 16ঊনিশ বারে পথাহিয়ের, কুড়ি বারে যিহিষ্কেলের, 17একুশ বারে যাখীনের, বাইশ বারে গামূলের, 18তেইশ বারে দলায়ের ও চব্বিশ বারে মাসিয়ের নামে।

19তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা কাজ করবার জন্য এই ভাবে তাঁদের পালা ঠিক করা হল।

লেবি গোষ্ঠীর বাকি বংশগুলো।

20লেবি গোষ্ঠীর বাকি বংশগুলোর কথা এই: অম্রামের বংশের শবূয়েল, শবূয়েলের বংশ নেতা যেহদিয় 21রহবিয়ের কথা; রহবিয়ের বংশ নেতা যিশিয়। 22যিষ্‌হরীয়দের বংশের বাবা শলোমোৎ ও শলোমোতের বংশ নেতা যহৎ। 23হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের বাবা। 24ঊষীয়েলের ছেলে মীখা; মীখা ছেলেদের মধ্যে শামীর। 25মীখার ভাই যিশিয়; যিশিয়ের ছেলেদের মধ্যে সখরিয়।

26মরারির ছেলে মহলি, মূশি ও যাসিয়; যাসিয়ের বংশের বিনো 27মরারির ছেলে যাসিয়ের ছেলে বিনো, শোহম, শক্কুর ও ইব্রি ছিলেন বংশের বাবা। 28মহলির বংশের ইলীয়াসর ও কীশ; ইলীয়াসরের কোনো ছেলে ছিল না। 29কীশের বংশ নেতা ছিলেন যিরহমেল। 30মূশির বংশের মহলি, এদর ও যিরেমোৎ ছিলেন বংশের বাবা। বিভিন্ন বংশ অনুসারে এঁরা ছিলেন লেবীয়। 31এঁরাও রাজা দায়ূদ, সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয়দের বংশ নেতাদের সামনে এঁদের ভাইদের, অর্থাৎ হারোণের বংশের লোকদের মত করে গুলিবাঁট করেছিলেন। বড় ভাই হোক বা ছোট ভাই হোক তাদের সকলের জন্য একইভাবে গুলিবাঁট করা হয়েছিল।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Organization of the Priests and Levites

  • Because Aaron's two eldest sons, Nadab and Abihu, died without children after offering unauthorized fire, only the lines of Eleazar and Ithamar continued the priesthood. King David organized these descendants into twenty-four rotational divisions, sixteen from Eleazar and eight from Ithamar, to manage sanctuary duties.Sources: the Bible text itself · Eleazar · Ithamar · Nadab
  • To ensure fairness between the two ancestral lines, the order of service was determined by casting lots in the presence of King David, Zadok, and Ahimelech. The scribe Shemaiah, a Levite, recorded the name of each family as their lot was drawn.Sources: the Bible text itself · Zadok · Ahimelech
  • The remaining Levite clans, including descendants of Kohath and Merari, were also assigned their responsibilities by casting lots. The selection was conducted without regard to age or rank, treating family heads and their younger brothers equally.Sources: the Bible text itself · Merari

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Holy Place · Today: on Mount Moriah · 31.778, 35.236 · verse 5

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.